সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভা: প্রশংসনীয় কাজের’ স্বীকৃতি পেলেন ১০ পুলিশ সদস্য

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌,স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের জুলাই মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম।
সভায় দায়িত্বশীল ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১০ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক এবং জেলার পাঁচ থানার শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে অবসরজনিত বিদায় উপলক্ষে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সংবর্ধনা জানানো হয়।সভায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্য ও সমস্যা মনোযোগ দিয়ে শোনেন সভাপতি। তিনি আগের কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।পুলিশ সূত্র জানায়, থানা, ক্যাম্প ও ফাঁড়িগুলোর চাহিদার ভিত্তিতে ক্রোকারিজসহ দাপ্তরিক ব্যবহারের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার, পেশাদারিত্ব এবং কাজের মান ও পরিমাণ বিবেচনায় ১০ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলার পাঁচ থানার শ্রেষ্ঠ গ্রাম পুলিশকেও নগদ অর্থ দিয়ে উৎসাহিত করা হয়।এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুন অর রশিদের অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, মো. সোয়েব আহমেদ ও হিমন বিশ্বাস, জেলার সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, বিভিন্ন ক্যাম্পের ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা