সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার আটক মেলান্দহে ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে আটক মা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ প্রশংসার দাবিদার বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার মাদক নির্মূলে চলমান বিশেষ

নিজস্ব প্রতিবেদক:

অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ব্যক্তিকে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানার বেলগাছি ঈদগাঁপাড়া এলাকার মেসার্স জাহিদুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস-এর সামনে চুয়াডাঙ্গা সদর থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ২ কেজি গাঁজাসহ মো. আইয়ুব হোসেন (২৮)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আইয়ুব হোসেনের পিতার নাম মো. আসাদুল হক। তার বাড়ি লোকনাথপুর বাসস্ট্যান্ডপাড়া, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-৪০, তারিখ: ২৭/০৬/২০২৬ মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪০/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা