রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

চুয়াডাঙ্গা জেলায় জীবননগর পৌরসভায় ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী পথসভা

নিজস্ব প্রতিবেদক

জনসমাগমে মুখরিত, উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ডে পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর নির্বাচনী পথসভা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পথসভাটিকে ঘিরে এলাকাবাসীর মাঝে ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সভাপতি ও চুয়াডাঙ্গা–২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

পথসভায় আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের শক্তির ওপর ভরসা করতে হবে। জীবননগরের মানুষ সব সময়ই ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। আসন্ন নির্বাচনে আপনাদের ভোটই হবে পরিবর্তনের হাতিয়ার।”

সভায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, দেশের বর্তমান সামাজিক–অর্থনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মৌলিক স্বাধীনতা ফিরিয়ে আনতে বিএনপি’র বিকল্প নেই।

পথসভায় এলাকার নারী–পুরুষ, তরুণ–যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা ছিল উৎসবমুখর। বক্তাদের বক্তব্যের মাঝে মাঝেই শ্লোগান, করতালি ও নানা প্রতিক্রিয়ায় পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওয়ার্ডব্যাপী আরও পথসভা, গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা