শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা

মুক্তারপুরে বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা, ৩১ জানুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাধীন বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ১ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী জনাব মোঃ রুহুল আমিন। বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির সার্বিক কল্যাণ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তুলতে হবে।

পথসভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও নৈতিকতার প্রসারে জামায়াতে ইসলামীর লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সভায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পথসভাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা