সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) বিকাল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব লুৎফুন নাহার।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ ও বন সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, সড়কের পাশ, খাস জমি ও পতিত ভূমিতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান শরিফ। তিনি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভা শেষে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সমন্বিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ছবি : চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির প্রস্তুতিমূলক সভার একাংশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা