শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান মিষ্টির মধ্যে পোকামাকড় জরিমানা

মোঃ আসাদুজ্জামান আসাদ

স্টাফ রিপোর্টার:-

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বড় বাজার এলাকায় সকাল ১০.৩০ থেকে ০২.০০ পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ বিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রয়ের জন্য জনাব কার্তিক চন্দ্র বসু এর প্রতিষ্ঠান বসু সুইটসকে ২০,০০০/-; নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় জনাব টিনা দেবী এর প্রতিষ্ঠান পলক গিফট কর্ণারকে ২৫,০০০/-; মো: হোসেন শহীদ সোহরাওয়ার্দী এর প্রতিষ্ঠান মেসার্স সওদাগর গিফট গার্ডেনকে ২৫,০০০/- জনাব মো: দেলোয়ার হোসেন এর প্রতিষ্ঠান মা রোকেয়া ট্রেডার্সকে ৫০,০০০/- এবং মোছা: মাহফুজা খাতুন এর প্রতিষ্ঠান মামুন গিফট কর্ণারকে ২০,০০০/- সহ সর্বমোট ১৪০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, পাইকারী ভোজ্য তেল ও মসলার দোকান তদারকি করা হয়। এসময় আইন মেনে মান সম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সজীব পাল, ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা