রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌

স্টাফ রিপোর্টার:-চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা মোড়কজাত পণ্যের নিবন্ধন ও সনদপত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করায় চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সমন্বয়ে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম জানান, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে পণ্যের সঠিক ওজন, মোড়কজাতকরণ ও গুণগত মান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে দৌলতদিয়াড় এলাকার মেসার্স জয় গোপাল অয়েল, চিড়া ও মুড়ি মিলের মালিক শ্রী অসীম অধিকারীকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ২৪(১) ধারা লঙ্ঘনের অপরাধে ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের সাম্পান ফুডের মালিক ওবায়দুর রহমানকে একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) সুমন কুমার পাল। অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন পুলিশ ও র‍্যাব-১২-এর একটি টিম।
কর্মকর্তারা জানান অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা