রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কর্তৃক আয়োজিত আজ ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিকতার পথে উদ্বুদ্ধ করা এবং সরকারি-বেসরকারি সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; জনাব নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, চুয়াডাঙ্গা; জনাব মোঃ বজলুর রহমান, দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ; অধ্যাপক কামরুজ্জামান, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি; প্রফেসর সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা; স্কুল কলেজের কোমলমতি ছাত্রছাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা