সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

সংবাদাতা: মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধভাবে পরিচালিত একটি সিসা গলানোর কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশের ক্ষতিকর প্রভাব এবং অনুমোদনহীন কারখানা পরিচালনার অভিযোগে এ দণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চীনের নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩) এবং বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় অবৈধভাবে একটি সিসা গলানোর কারখানা পরিচালনা করা হচ্ছিল, যার পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছিল না। সিসা গলানোর কারণে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছিল।

অভিযানকালে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মালামাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের দণ্ড প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অনুমোদনহীনভাবে এমন কারখানা পরিচালনা আইনত দণ্ডনীয় এবং পরিবেশের জন্য চরম হুমকি। ভবিষ্যতে এই ধরনের অননুমোদিত কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা