শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা মেহেরপুরের জামাল

নিজস্ব প্রতিবেদক :

চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা মেহেরপুরের মো: জামাল হোসেন। ভুক্তভোগীদের নিকট থেকে জানা যায় মো: জামাল হোসেন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের মো: হাফিজ উদ্দিনের ছেলে। তাদের অভিযোগ জামাল কখনো সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের এপিএস কোন সময় আওয়ামীলীগ নেতা শেখ হেলালের এপিএস পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার উপরে হাতিয়ে নেয়। মেহেরপুর, চুয়াডাঙ্গা,ঝিনাইদহ সহ বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে। এরমধ্যে মো: আনোয়ার হোসেন ২৬ লাখ, মো: হানিফ মিয়া ১৫ লাখ, মো: ইকবাল মিয়া ২০ লাখ, সাইফুল ইসলাম রানা ১২ লাখ, রতন মিয়া ৮ লাখ, রনি আহমেদ ১০ লাখ, মন্টু মিয়া ১০ লাখ, আসাদ মিয়া ২০ লাখ সহ আরও অনেকে টাকা দিয়ে প্রতারিত হয়েছে বলে জানা যায়। সরকার পরিবর্তনের পরে মো: জামাল হোসেন গা ঢাকা দিয়েছে। তার নামে একাধিক মামলাও রয়েছে। ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত পাওয়া সহ মো: জামাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা