রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা দর্শনায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার আগামী তিন মাস বনজীবী ও পর্যটকদের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা সিলেটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুই সহযোগী পলাতক বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতি স্মরণে দক্ষিণ জেলা খালেদা জিয়া স্মৃতি সংসদের দোয়া মাহফিল নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল  বন্ধের দাবিতে সড়ক ভবন ঘেরাও ও সেতু অবরোধ।

মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে, সড়ক ভবন ঘেরাও  ও সেতু অবরোধ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। সোমবার সকাল ১১টায় নাগরিক অধিকার আদায় কমিটির আয়োজনে, অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে এ কর্মসূচি পালন করা হয়। সভায় রিকশা, ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে আন্দোলনকারীরা প্রায় এক ঘণ্টা সড়ক ভবন ঘেরাও করে রাখেন। এরপর সাধারণ মানুষের ভোগান্তির  বিবেচনায় সীমিত সময়ের জন্য মহানন্দা সেতুসহ ব্যস্ততম সোনামসজিদ  মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এসময় তারা বলেন রিক্সা  ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহনের ওপর টোল আরোপ সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। ৩৩ বছর হয়ে গেলে ও এখনো টোল নেওয়া বন্ধ হয়নি  তাই দ্রুত এসব ছোট যানবাহনকে টোলমুক্ত করার দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা