সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের

মোঃ শফিকুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকার ১৬ আসনের গণমানুষের নেতা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আমরা কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ কিংবা সন্ত্রাসীকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। অন্যায়কারীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। জিরো টলারেন্স- এই নীতিতেই আমরা অটল।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে মিরপুর ৬ নম্বর সেকশন দারুল উলুম মাদ্রাসা মসজিদ বাজার কমপ্লেক্সের আওতাধীন মৎস্য আড়ত ও বাজারের শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন- কোনো বিশৃঙ্খলাকারী, কোনো চাঁদাবাজ আপনাদের ক্ষতি করতে পারবে না, ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাল্লাহ।

তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার জোর করে জনগণকে “আওয়ামীকরণ”-এর পথে ঠেলে দিয়েছে। “কিন্তু আমরা সেটা করব না। আমরা জনগণের স্বাধীন মতামত ও ভোটাধিকারে বিশ্বাস করি। আপনারা যদি মনে করেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন, বিএনপিকে, জিয়া পরিবারকে বিজয়ী করবেন- তাহলে তা আপনাদের অধিকার, আপনাদের সিদ্ধান্ত,” যোগ করেন তিনি।

দেশের উন্নয়ন, মানবসম্পদের গুণগত পরিবর্তন ও রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই, দেশের প্রতিটি বাজার হবে চাঁদাবাজ-মুক্ত, সন্ত্রাস-মুক্ত। ব্যবসায়ীরা যেন নিরাপদে, শান্তিতে ও সৎভাবে ব্যবসা করতে পারেন- এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা চাই, আপনারা ক্রেতাদের ভালো মানের পণ্য দেবেন, সহনশীল পরিবেশে ব্যবসা করবেন। এই বাজারগুলোকে আমরা সম্মানজনক, শৃঙ্খলাবদ্ধ ও ন্যায্য বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ও জিয়া পরিবারকে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি বাজার হবে চাঁদাবাজ মুক্ত ও বিশৃঙ্খলামুক্ত- এটাই আমাদের অঙ্গীকার।

আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী, মৎস্য আড়ত মালিক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল। বক্তারা বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা