শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎ তিন সন্তান ফেলে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী, ঝিনাইদহে তোলপাড় ঝিনাইদহ জেলা পুলিশের হাতে আটক হলো কু,খ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও তার এক সহযোগী ইয়াবা ও কোরেক্সসহ , ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন সাংবাদিক শারমিন আরা এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গলাচিপায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি: কালবৈশাখী ঝড়ে শোকের ছায়া ঝিনাইদহের নারকেল বাড়িয়াই পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু, বাঁচানোর আশায় মাথায় তুলে ঝাঁকানো হয় তাকে, সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ ঝিনাইদহ সদরে ৭৫ বছর বয়সী বৃ’দ্ধা’র ঝু’ল’ন্ত ম’র’দেহ উ’দ্ধা’র মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

চতলা বাজারের ড্রেনে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ

মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি ভোলা:

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী চতলা বাজারের পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বাজারের ড্রেনগুলোতে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা ও পচা পানি দুর্গন্ধ ছড়িয়ে স্বাভাবিক পরিবেশ নষ্ট করে ফেলেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী, ক্রেতা ও আশপাশের গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন ড্রেন দীর্ঘদিন পরিষ্কার না করায় সেখানে ময়লা জমে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে পচা ও দুর্গন্ধযুক্ত পানি ড্রেন উপচে বাজারের রাস্তায় ছড়িয়ে পড়ছে। বিশেষ করে মাছ বাজার ও কাঁচাবাজার এলাকার অবস্থা সবচেয়ে নাজুক হয়ে পড়েছে। হাটে আসা বিভিন্ন গ্রামের মানুষ অভিযোগ করে বলেন, “চতলা বাজার একটি পুরোনো ও সুনামের বাজার। কিন্তু বর্তমানে ড্রেনের ময়লা ও দুর্গন্ধের কারণে বাজারে আসা কষ্টকর হয়ে পড়েছে। চারদিকে নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে।” ব্যবসায়ীরা জানান, বাজারে ময়লা পানি জমে থাকায় ক্রেতাদের চলাচলে সমস্যা হচ্ছে। দুর্গন্ধের কারণে অনেকেই দ্রুত বাজার ছেড়ে চলে যাচ্ছেন, ফলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় সচেতন মহল জানান, দ্রুত ড্রেন পরিষ্কার, নিয়মিত ময়লা অপসারণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করলে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা