শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কমিটি গঠন নিয়ে আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান; ফুলেল শুভেচ্ছায় বরণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে রায়পুর (লক্ষ্মীপুর) সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে রামু উপজেলার পশ্চিম রাজারকুল মনসুর আলী শিকদার আইডিয়াল স্কুলের পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিশেষ প্রতিনিধ এসএম জসিম

নিহতের নাম মোহাম্মদ ইউনুস (৩০)। তিনি রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং কক্সবাজার শহরে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হন ইউনুস। হাঁটার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দুর্ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা