সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা

চট্টগ্রামে লায়ন্স ক্লাবগুলোর যৌথ উদ্যোগে দিনব্যাপী মানবসেবামূলক কার্যক্রম।

রিয়াদুল মামুন সোহাগ,চট্টগ্রামঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর গাউসিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসায় দিনব্যাপী মানবসেবামূলক একাধিক কার্যক্রম সম্পন্ন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলী,লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী, লায়ন্স ক্লাব অব চিটাগং কসমো ভ্যালী ও লায়ন্স ক্লাব অব চিটাগং পাইওনিয়ার।শনিবার(১৮ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু শিবির, ডায়াবেটিস পরীক্ষা,রক্তের গ্রুপ নির্ণয় এবং জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়।

চক্ষু শিবিরে ২ হাজার ৫০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়,এর মধ্যে ২১০ জনকে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য নির্বাচিত করা হয়।পাশাপাশি প্রায় ৫ শতাধিক মানুষের ডায়াবেটিস ও সমপরিমাণ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলির সভাপতি লায়ন আব্দুল্লাহ আল মামুন এমজেএফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।

বিশেষ অতিথি ছিলেন সদ্য সাবেক জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ,প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ,কেবিনেট ট্রেজারার লায়ন গাজী শহিদুল্লাহ,রিজিওন চেয়ারপারসন লায়ন নিশাত ইমরান,লায়ন আনিসুর রহমান,জোন চেয়ারপারসন লায়ন এমএইচ ধাহ বেলাল,লায়ন সায়মা সুলতানা,লায়ন শারমিন সুলতানা মৌ,ক্লাব প্রেসিডেন্ট লায়ন হেলেনা ইয়াসমিন,লায়ন আকতার ফারুক ও লায়ন এসএম আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মো. রফিক,রায়পুর গাউসিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লায়ন ফয়সাল মিয়া, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ও সামাজিক সংগঠন ‘প্রিয় রায়পুর’-এর নেতৃবৃন্দ এবং সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন(সিবিএ)-এর সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।

লায়ন্স ক্লাবের নেতারা জানান,মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য।সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিত এ ধরনের উদ্যোগ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা