মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসাম কালচারাল সেন্টারের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শাহজাদপুরে মাদকবিরোধী জাগরণ: নরিনা ইউনিয়নে সচেতনতার জোয়ার, গড়বে মাদকমুক্ত সমাজ মনপুরায় রাতের আঁধারে গৃহবধূকে সংঘবদ্ধ নির্যাতন, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা:প্রধান আসামি গ্রেফতার উখিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ‎দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সাতক্ষীরায় মাটিবাহী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার পহেলা বৈশাখ সামনে রেখে পটুয়াখালী উপকূলে হুহু করে বাড়ছে ইলিশের দাম এ যেন মরার উপর খরার গা ৫৮ দিনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ।

চট্টগ্রামে বিজিএমইএ-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে শনিবার (৭ মার্চ) নগরীর নেভী কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএমইএ’র সাইফ উল্ল্যাহ মনসুর।

মাহফিলে সভাপতিত্ব করেন বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং কাস্টমস কমিশনার।

মাহফিলে বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সাবেক প্রথম সহ-সভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রিজোয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান এবং মুহাম্মদ রফিক চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এস এম আবু তৈয়ব, সাকিফ আহমেদ সালাম, এনামুল আজিজ চৌধুরী, রাকিবুল আলম চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভিরসহ ঢাকার পরিচালকবৃন্দ।

মাহফিলটি ব্যবসায়ী, উদ্যোক্তা এবং অতিথিদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা