শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত।

চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হওয়া ছাত্রদলকর্মী তানিমকেও আর বাঁচানো গেলো না।

বিশেষ প্রতিনিধি এস এম জসিম

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে একই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদল সভাপতি অভি দাশের।

জানা গেছে অভিকে বাঁচাতে গিয়েই আহত হয়েছিলেন তানিম (২০)। নিহত তানিম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটস্থ চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র।

তানিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া।

তানিমের বাবা জাহাঙ্গীর আলম জানান, গতকাল মঙ্গলবার রাতে হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকার একটি ফুলের দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্ত চিকনদন্ডী ইউনিয়নের ছাত্রদল সভাপতি অভি দাশ ও তানিমের ওপর হামলা করে। এসময় অভিকে বাঁচাতে গিয়ে আমার ছেলেও গুরুতর আহত হয়। আজ সকালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, ছাত্রদলনেতা অভি ছাত্রদলকর্মী তানিম আমার খুব কাছের ছোটভাই। আমি অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তাদের এই করুণ মৃত্যুতে উত্তর জেলা ছাত্রদল শোকাহত।

এদিকে হাটহাজারী থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে গতকাল রাত সাড়ে নয়টার দিকে হত্যার ঘটনায় জড়িত মো. আফসার উদ্দিন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা