রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

চট্টগ্রামের হাটহাজারীতে শিক্ষার্থীদের হামলায় নবম শ্রেণির ছাত্র মো. তানভীর (১৬) হত্যার চারদিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি এস এম জসিম

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নিহত তানভীরের মা মোছাম্মৎ রেহেনা আক্তার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।

তিনি জানান, ঘটনার কয়েকদিন আগে আলিপুর স্কুল এন্ড কলেজে ক্লাস চলাকালে একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে তানভীরের সাথে দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হয়। এরপর ঘটনার দিন সকালেও স্কুলে তাদের মধ্যে পুনরায় বাগবিতণ্ডা হয়। সেই ঘটনায় তানভীর স্কুলের প্রধানের কাছে মৌখিক অভিযোগ দেয়।

অভিযোগে আরও বলা হয়, দুপুরে টিফিন বিরতির সময় তানভীর বাড়ি ফেরার পথে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের আলীপুর ইসলামিয়া আরবীয়া তা’লীমুল কোরআন মাদ্রাসার গেটের সামনে আগে থেকে অবস্থান নেয় আসামিরা। এরপর পূর্ব পরিকল্পিতভাবে তারা তানভীরের ওপর হামলা চালায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার ৬ ঘণ্টার মধ্যে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দশম শ্রেণির দুই ছাত্রসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা