বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

চট্টগ্রামের রাউজানে হালদা নদী থেকে প্রায় ২০ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি এস এম জসিম

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে আজিম ঘাট এলাকায় নদীতে নিয়মিত টহলের সময় পাহারাদার মো. রওশনগীর আলম অর্ধগলিত অবস্থায় মাছটি ভাসতে দেখে উদ্ধার করেন।

রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ফাহিমের নির্দেশে মাছটি উদ্ধার করা হয়। পরে রাত ১২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি মাছটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির বয়স ছিল আনুমানিক ১১-১২ বছর। মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে অর্ধেকের বেশি পচে যাওয়ায় অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছটি একটি পুরুষ মাছ এবং বার্ধক্যজনিত কারণে মারা গেছে।

সুরতহাল শেষে স্থানীয়দের সহায়তায় মৃত মাছটি মাটিচাপা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা