শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ব্রাহ্মণহাট সিদ্ধাশ্রমঘাট সংলগ্ন হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বিশেষ প্রতিনিধি এস এম জসিম

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে মো. সুমন (২২), মো. সুলতান (২২) ও মো. রাকিব (১৯) নামে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তারা অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়। অভিযানে নাজিরহাট পৌরসভার কর্মচারীবৃন্দ এবং নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের একটি টিম প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা