রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিশেষ প্রতিনিধি এস এম জসিম
গ্রেপ্তাররা হলেন- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের রওশন আওলিয়া পাড়ার আবদুর রহিমের ছেলে মো. কাউসার (২২), আল আমিনের স্ত্রী তাহমিনা (৩২) ও রাউজারে মুন্সিরগাটা বাজারের ২ নম্বর গলির মো. কাউসারের স্ত্রী রুজি প্রকাশ লিজা (২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়- তারা এসব গাঁজা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পৌঁছে দেওয়ার জন্য একটি ব্রিজের ওপর অবস্থান করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা