মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

চট্টগ্রামের কর্ণফুলীতে ডিবি পুলিশ পরিচয়ে সশস্ত্র ডাকাতদল বিয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে।

বিশেষ প্রতিনিধি এস এম জসিম

শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির নববর মো. আরিফুল ইসলাম ও তার বড় ভাই মো. আলমগীর জানান, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তারা রাত দেড়টার দিকে বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পরই ডিবি পুলিশ পরিচয়ে সাদা-আকাশি পোশাক পরা ৮ জন অস্ত্র হাতে তল্লাশির কথা বলে ঘরে ঢোকে।

তারা নারী–পুরুষ সবাইকে অস্ত্রের মুখে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়।

আলমগীর বলেন, ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির কাছেই ছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কিছু করেনি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেট কারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, ডাকাতদের কয়েকজন আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সাদা গেঞ্জি ও জিন্স প্যান্ট পরা ওই ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তাদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

বর আরিফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত, আর বড় ভাই আলমগীর কাতার প্রবাসী।

ঘটনার রাতে পুলিশ তেমন সক্রিয় না থাকলেও রবিবার (১২ অক্টোবর) দুপুরে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী ও ওসি মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসি মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা