সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

চকরিয়ায় বাস থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চকরিয়া থানার খুটিয়াখালী বাজার বাস স্টেশনের চেয়ারম্যান মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আবুল কালাম আজাদ (৫৮), পিতা মৃত হযরত আলী হায়দার, গ্রাম হোসেনপুর, থানা কলাপাড়া, জেলা পটুয়াখালী এবং মোঃ রবিউল হোসেন ওরফে রবি (২৬), পিতা মৃত ইসমাইল হোসেন, গ্রাম শিকদার বিল, ৪ নম্বর ওয়ার্ড, থানা উখিয়া, জেলা কক্সবাজার। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি মাদক সিন্ডিকেট কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করছে। পরে খুটিয়াখালী বাজার এলাকায় ঢাকাগামী “আইকনিক এক্সপ্রেস” নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের এফ-১ সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসচালক আবুল কালাম আজাদ ও যাত্রী রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাধারণ যাত্রী পরিবহনের আড়ালে নিয়মিতভাবে মাদক পাচার করে আসছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা