শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বদলগাছীতে গাঁজা ও ট্যাবলেটসহ যুবক গ্রেফতার সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক মোঃ মিন্টু মিয়া। বাকিতে চা )না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় র,ক্তক্ষয়ী সং,ঘর্ষ, আ,হত অন্তত ১০ জন। সাতক্ষীরায় সময় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত জাসাস নেত্রী জাকিয়া সুলতানা মিতার রাজনৈতিক পথচলা ও প্রত্যাশা বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০ গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ

ঘোড়াঘা বিএনপি প্রার্থী ডঃ’এ জেড এম জাহিদ হোসেনের ব্যাপক গণসংযোগ।

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ৬ আসন, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী ডঃ এজেডএম জাহিদ হোসেন। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে ধানের শীষের প্রার্থী ডঃ জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ আজ তাঁদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে আছে। বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে বদ্ধপরিকর আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হলে ঘোড়াঘাট উপজেলার প্রতিটি মানুষের অধিকার রক্ষা ও এলাকার টেকসই উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।

তিনি আরও বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে তাঁর মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি বৈষম্যহীন সমাজ গড়তে তিনি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তা-ঘাটের বেহাল দশা ও ড্রেনের সমস্যার কথা তুলে ধরলে তিনি পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিএনপির এই প্রার্থীর গণসংযোগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নেতাকর্মীদের উদ্দীপনায় ঘোড়াঘাট উপজেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা