শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামালপুরে স্ত্রী’কে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা ঘাতক স্বামী আট টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত জমকালো আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ সাধারণ মানুষের চাওয়া জিয়া পরিবার: বগুড়া-৬ উপনির্বাচনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী? নবম পে স্কেল বাস্তবায়নে আশ্বাস দিলেন নবাগত অর্থমন্ত্রী। বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে পবিত্র রমজানুল মোবারক শুরু বৃহস্পতিবার ১৯ তারিখ “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

ঘটনার মূল আসামী আজরা জাবিনকে মামলা থেকে অব্যহতি দিতে তদন্তকারী কর্মকর্তার পায়তারা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজরা জাবিন ও তার সহযোগিদের বিরুদ্ধে গত ২৫শে আগস্ট সাভারের আশুলিয়া ইউনিয়ন শিল্পঞ্চলের আড়ালে ঘুষের রাজত্ব শিরোনামে ” দৈনিক খবরের আলো” পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের জের ধরে সাংবাদিককে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। অভিযোগ উঠেছে, সংবাদ বন্ধ করতে ব্যর্থ হয়ে প্রশাসনিক কর্মকর্তা আজরা জাবিন এর সন্ত্রাসী বাহিনী দৈনিক”খবরের আলো”পত্রিকার কার্যালয়ে এসে সম্পাদক আমিরুজ্জামান আমিরকে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেয়। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্পাদক নিজে বাদী হয়ে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন যাহার নাম্বার-২৫৬৭ (তারিখ ২৭/০৮/২০২৫)। জিডির খবর জানতে পেয়ে বিবাদীরা আবারও সম্পাদককে মুঠোফোনে হুমকি দেয়। মুঠোফোনে প্রদানের পর তিনি পূনরায় জিডি করেন যাহার নাম্বার-৫৯২ (তারিখ ০৭/০৯/২০২৫)। জিডির বিষয়ে তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে চাইলে বিভিন্ন তালবাহানা করেন এবং পরবর্তিতে তিনি বাদীকে অভিযোগ লিখে তার সাথে যোগাযোগ করতে বলেন। তার কথা মত বাদী থানায় অভিযোগ লিখে নিয়ে তার সাথে থানায় দেখা করলে তিনি অভিযোগটিতে বিষয়ের জায়গায় অভিযোগ শব্দটি কেটে নিজ হাতে সাধারন ডায়েরি লিখে উক্ত অভিযোগটিকে সাধারন ডায়েরিভূক্ত করেন যাহার নাম্বার-১০৯৬(তারিখ ১৩/৯/২০২৫)। জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই আছাদুল ইসলাম ভুক্তভুগিকে বলেন বিবাদীদের সাথে আমার আলোচনা হয়েছে আপনি চলে যান তারা আপনার কোন ক্ষতি করবে না। বাদী তদন্তকারী কর্মকর্তার চালাকি বুঝতে পেরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফনে বিষয়টি অবহিত করেন, ওসি বিষয়টি জেনে তদন্তকারী কর্মকর্তাকে মামলা গ্রহন করার জন্য বলেন। তদন্তকারী কর্মকর্তা কালক্ষেপন করে মামলা গ্রহন না করে পূর্বের করা ২৫৬৭নং জিডিটি তদন্তের অনুমতি চেয়ে আদালতে প্রেরন করেন এবং আদালত জিডিটি আমলে নিয়ে পল্লবী থানাকে তদন্তের নির্দেশ দেন। পল্লবী থানা কোর্টের অনুমতি পেয়ে ৭ আসামির বিরুদ্ধে তদন্তের জন্য আশুলিয়া থানায় অনুসন্ধানী স্লিপ পাঠায়। আশুলিয়া থানা পুলিশ তদন্ত করে ৭ আসামির তদন্ত রিপোর্ট পল্লবী থানায় পাঠায়। এ বিষয়ে ভুক্তভ’গি জানান মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন ৪ জনের বেশি তদন্ত রিপোর্ট আদলতে পাঠানো যাবে না, যা আইনে বাধা আছে।
উক্ত বিষয়ে সিনিয়ার আইনজীবি আমান উল্লাহ আমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবে। ৪ জনের বেশি কাউকে দেওয়া যাবে না আইনে এমন কোন বিধান নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা