মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় নিভে গেল কিশোরের জীবন প্রদীপ মানিকগঞ্জে পৈতৃক ভিটা দখলের অভিযোগ, বিএনপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ জীবননগরে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬। মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার ঘোড়াঘাটে কেজি স্কুলের পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা এক মাসের বিনাশ্রম কারাদন্ড। ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২০২৬–২৭ সেশনের কমিটি গঠনে পরামর্শ ও বাস্তবতা শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন । নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‎দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপিত জকিগঞ্জে আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সুবিদপুর কল্যাণ সমিতি – চট্টগ্রাম শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন শরীয়তপুরের জাজিরায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক শরীয়তপুর প্রতিনিধি: গাইবান্ধা জেলানাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত লালমোহনে অনৈতিক কাজ করতে গিয়ে হোসেন চৌকিদার কট। জেলা সমবায় কর্মকর্তা দুর্নীতির দায়ে বদলি – চেয়ার ছাড়তে নারাজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন সংশ্লিষ্টদের সাথে জিএমপির মতবিনিময় সভা।

গোলারটেক মাঠে দারুসসালাম থানার অবৈধ ডাম্পিং, সন্ধ্যায় মাদকের আঁকড়া

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার:

মিরপুরের দারুসসালাম এলাকার ব্যস্ত নগর জীবনের মাঝে অবস্থিত গোলারটেক মাঠ। আশপাশে বসতবাড়ি, দোকান, স্কুল সব মিলিয়ে এলাকার প্রাণকেন্দ্র যেন এই মাঠটি। সারাদিন বিভিন্ন বয়সের মানুষের খেলা ও অবকাশ যাপনের স্থান এটি। কিন্তু এখন সেই মাঠই পরিণত হয়েছে অস্বস্তির কেন্দ্রবিন্দুতে।

অনুসন্ধানে উঠে এসেছে, দিনে যেখানে শিশুরা ফুটবল খেলছে, ঠিক সেই মাঠেই সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শুরু হয় মাদকসেবীদের আনাগোনা। গোল হয়ে বসে রাতের আকাশের নিচে চলে মাদকসেবন।

অন্যদিকে মাঠের একাংশ দখল করে রেখেছে দারুসসালাম থানার ডাম্পিংকৃত গাড়ির সারি। ঠিক মাঠের ফটকের পাশেও রাখা থাকে মোটরসাইকেল ও প্রাইভেটকার। থানার ডাম্পিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে রাস্তা ও এই মাঠের অংশবিশেষ।

সরেজমিনে দেখা যায়, গোলারটেক মাঠের এক প্রান্ত জুড়ে পড়ে আছে জব্দ করা গাড়ির সারি। এর মধ্যে কিছু গাড়ি বহুদিন ধরে একই জায়গায় পড়ে আছে, ময়লা ও ধুলোয় ঢেকে গেছে। স্থানীয়দের অভিযোগ, এসব গাড়ি সরানোর জন্য একাধিকবার থানায় ও প্রশাসনের কাছে আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যদিকে সন্ধ্যা নামলেই দেখা যায় মাঠের বিভিন্ন স্থানে গোল হয়ে বসে আছেন অনেকে। এর মধ্যে অনেককেই দেখা যায় মাদকসেবন করছেন। স্থানীয়রা সন্ধ্যার পরে মাঠের নিরাপত্তা নিয়ে আশংকায় দিন পার করছেন।

প্রতিদিন বিকেলে মাঠে ফুটবল খেলতে আসেন স্থানীয় তরুণ মো. রুবেল। তিনি বলেন,
“এই ডাম্পিংয়ের গাড়িগুলোর কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। ছোট ছোট লোহার টুকরো মাঠে পড়ে থাকে, ফলে অনেক সময় পা কেটে যায়। আবার পাশে রাখা ফুডকার্টের গাড়িগুলোতে বল লাগলেই ক্ষতি হয়। থানায় একাধিকবার জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

নিরাপত্তার প্রশ্নে তিনি আরও বলেন, “এই মাঠে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। সন্ধ্যা হলেই মাঠের কোণায় কোণায় চলে মাদকসেবন। অনেকেই এখানে গাঁজা খায়।”

এলাকার প্রবীণ ফুটবল কোচ আলী আহমেদ বলেন, “ডাম্পিংয়ের কারণে ঐ জায়গাগুলোতে জঙ্গল তৈরি হয়। ডাম্পিং একবার উঠে গিয়েছিল, কিন্তু আবার ফিরে এসেছে। আওয়ামী লীগের আমলে মেয়র এসে গাড়িগুলো সরাতে বলেছিলেন, তবে তাতে কোনো কাজ হয়নি।” তিনি আরও বলেন, “এই মাঠে কোনো ঝামেলা হয় না, কিন্তু সন্ধ্যার পর কিছু তরুণ বসে হাবিজাবি খায়।”

বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলেই তাদের বক্তব্যের বাস্তব চিত্র চোখে পড়ে। মাঠের বিভিন্ন প্রান্তে গোল হয়ে বসে মাদকসেবন করতে দেখা যায় অনেককে। মাদকসেবীদের জন্য সন্ধ্যার মাঠটি হয়ে উঠেছে যেন আদর্শ জায়গা।

দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল বলেন,
“স্থায়ী ডাম্পিং স্পট না থাকায় বাধ্য হয়েই কিছু যানবাহন মাঠের পাশে রাখতে হচ্ছে। থানাটিও ভাড়া বাসায় অবস্থিত। এ কারণে ফোর্সের থাকা-খাওয়াসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। আমরা এই কারণে থানার জন্য স্থায়ী জায়গা খুঁজছি।”

মাঠে মাদকসেবনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
“মাঠটি সবার জন্য উন্মুক্ত। এটি বিনোদনের একটি কেন্দ্র। তবে আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান চালাচ্ছি। সন্ধ্যার পরে তদারকি আরও বাড়ানো হবে। আমরা নিয়মিত মাদকসেবীদের ধরছি এবং ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

খেলার মাঠ বিনোদনের জায়গার পাশাপাশি সামাজিক নিরাপত্তার অংশও বটে। শিশুকিশোরদের জন্য নিরাপদ মাঠ না থাকলে তারা ধীরে ধীরে বিপথে যেতে পারে।

গোলারটেক মাঠের বর্তমান অবস্থা আজ রাজধানীর অনেক খেলার মাঠের প্রতিচ্ছবি। প্রশাসনের অব্যবস্থা, অবহেলা আর অপরিকল্পিত দখলের কারণে শহরের মাঠগুলো হারাচ্ছে তাদের প্রাণ। খেলার মাঠ জুড়ে ডাম্পিং আর রাতের আঁধারে মাদক, এই দ্বৈত সংকটে গোলারটেক মাঠ আজ ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে মৃত্যুপথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ফেসবুকে আমরা

মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।