শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

গোমস্তাপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আসন্ন বাংলা নববর্ষ ‘এসো ১৪৩৩’ উদযাপনকে সামনে রেখে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল )সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জাকির মুন্সী এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী,রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক,উপজেলা এলজিইডি প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল হামিদ, রহনপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম আতিক,রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল,বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংস্কৃতিক কর্মী এবং গণমাধ্যমকর্মীরা। সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং গ্রামীণ খেলাধুলার আয়োজন। এছাড়া অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে ঘিরে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে উৎসব উদযাপন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা