সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

গাজীপুর-৩ আসনের এমপি ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হস্তক্ষেপ কামনা শ্রীপুরে মাদকের বিস্তার রোধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের

রিনা আক্তার আখি,স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের অভিযোগ, মাদকের সহজলভ্যতার কারণে যুবসমাজের একটি অংশ নেশার দিকে ঝুঁকে পড়ছে, যা সামাজিক অবক্ষয়, পারিবারিক অস্থিরতা এবং অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান পরিচালিত হলেও কিছু অসাধু ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। ফলে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।
সচেতন মহলের মতে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
এ প্রেক্ষাপটে তারা গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর দৃষ্টি আকর্ষণ করে শ্রীপুর উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শ্রীপুরকে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা