শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

গাজীপুর মহানগরে নবগঠিত বাসন মেট্রো থানা মহিলা দলের সৌজন্য সাক্ষাৎ

শিরিন সুলতানা পিংকি স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুর মহানগর আওতাধীন নবগঠিত বাসন মেট্রো থানা মহিলা দলের উদ্যোগে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় মহিলা দলের নেত্রীবৃন্দ বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দলকে আরও শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা করেন।

নবগঠিত মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে সুসংহত করে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে বাসন মেট্রো থানা মহিলা দল। তারা আরও জানান, নারী কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে দলকে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে আরও শক্তিশালী করা হবে।

সভাপতি তানভীর সিরাজ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি পর্যায়ে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলা দলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন তবে দল আরও শক্তিশালী হবে।”

সৌজন্য সাক্ষাৎ শেষে নবগঠিত মহিলা দলের পক্ষ থেকে বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা