রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার বিচার চলাকালেই সাংবাদিক নেতার ওপর হামলার অভিযোগ

মোহাম্মদ রমজান সরকার,স্টাফ রিপোর্টার:

গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিন হত্যা মামলার বিচার কার্যক্রম চলমান থাকা অবস্থায় এবার এক সাংবাদিক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়েছেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গাজীপুর মহানগরীর চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী মার্কেটে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রবেশের সময় এম কাজল খানের ওপর একদল ব্যক্তি অতর্কিত হামলা চালায়।
এম কাজল খান অভিযোগ করেন, শোভন চৌধুরী মার্কেটের মালিক আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে নয়ন নামে একজন ছিলেন, যিনি মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া এলাকার বিভিন্ন অনিয়ম ও অপরাধের প্রতিবাদ করায় তার ওপর এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হামলার পর এম কাজল খান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন মেট্রো থানায় অভিযোগ জানাতে গেলে অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদের নির্দেশে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ভীতি ও হামলামুক্ত পরিবেশে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এ বিষয়ে বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা