শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

গাছ কাটতে গিয়ে আহত শ্রমিককে ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার

মোঃ শাকিল খান রাজু | সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরা উপজেলায় গাছ কাটতে গিয়ে জয়নাল আবদিন (৪৫) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা এবং আবদুর রহিম পাটওয়ারীর ছেলে।

বুধবার (আজ) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির পাশে একটি রেইন ট্রি গাছের ডাল কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের ডাল কাটার একপর্যায়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে কাটা অংশটি তার শরীরের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত মনপুরা ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে বড় মই না থাকায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হয়। পরে বিদ্যুৎ অফিসের মই ব্যবহার করে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করতে সক্ষম হন।

মনপুরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার ফিরোজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি গাছের ওপর আটকা পড়ে আছেন। পরে বিকল্প ব্যবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

পরে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত জয়নাল আবদিনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে গাছ কাটার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা