বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স কক্সবাজারে মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। মহেশখালীতে ৭ মাসে কোরআনে হাফেজ হলেন তিন শিক্ষার্থী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন। সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। মনপুরায় আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স নামকরণ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মির্জাপুরে অবৈধ কয়লার চুল্লী ব্যবসা: ঝুকিপূর্ণ স্থানীয় এলাকাবাসী পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে থেকে অস্ত্র-গুলির বিশাল ভাণ্ডার উদ্ধার ঝিনাইদহের পায়রা চত্বর ও ওয়াজের আলী হাই স্কুল মাঠে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত মাধবপুরে শহীদ ওসমান হাদীর জন্য দোয়া ও কফিন মিছিল ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধর ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সজীব হোসেন আটক, জনতার মারধর ও পুলিশের কাছে সোপর্দ টেকনাফে বাড়ি থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার,নারী গ্রেপ্তার ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল সাতক্ষীরায় দুদক উপপরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা

গাইবান্ধায় কুটির শিল্প মেলায় হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা : হাসপাতালে ভর্তি : গ্রেফতার ৩

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ন সদস্য সচিব শেফাউর রহমান শিপনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে মাসব্যাপী কুটির শিল্প ও পন্য মেলার শেষদিনে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার ভিতরে হঠাৎ করে একদল দুর্বৃত্ত ছাত্র আন্দোলনের নেতাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে হামলাকারীরা তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ ধারালো ছোড়া দিয়ে আঘাত করে। এতে তিনজন আহত হন।হাসপাতালে আহত মেহেদী হাসান ও শেফাউর রহমান জানান, ছাত্র আন্দোলনের জেলার যুগ্ন সদস্য সচিব আসাদুজ্জামান তার পরিবার নিয়ে মেলায় যায়। এসময় মেলার এক দোকানের কর্মচারী আসাদুজ্জামানকে হেনসত্মা করে। বিষয়টি জানতে পেরে তারা কয়েকজন মেলায় যায়। সেসময় দোকান মালিকের সাথে কথা বলে ওই কর্মচারিকে মেলা থেকে বের করে দেয়। পরে মেলা থেকে তারা বের হওয়ার সময় অপরিচিত দুই নারীকে কয়েকজন মিলে স্টিলের চামচ দিয়ে মারধর করতে দেখে। চুরির অভিযোগে তাদের মারধর করতে বাঁধা দিলে তারা ধারালো অস্ত্র হাতে তাদের ওপর হামলা করে। এতে আকাশ, মেহেদী ও শিপন আহত হয়।হাসপাতালে আহতদের সঙ্গে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জিম বলেন, তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। প্রথমে ধারালো ছুরি দিয়ে তারা আসাদুজ্জামান ও মেহেদীকে আঘাতের চেষ্টা করে। এসময় মেহেদীকে বাঁচাতে গেলে আকাশের বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এসময় তিনি অভিযোগ করে বলেন, ঘটনাটি সদর থানার ওসি ও সেনাবাহিনীকে জানানো হলেও তাদের কোন তৎপরতা ছিলো না। হামলার ঘটনাটি পরিকল্পিত, ছাত্রলীগের সন্ত্রাসী ও সুবিধাবাদি ষড়যন্ত্রের অংশ হিসেবে হামলা চালিয়েছে।এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার রাত পৌনে ১২টার দিকে জড়িতদের গ্রেফতারের দাবিতে সদর থানায় অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়া তাৎক্ষণিক এক প্রেস বিজ্ঞপ্তিতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করাসহ দ্রম্নত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান ও সেনাবাহীনির সদস্যরা সদর হাসপাতালে যান। এসময় তারা আহতদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।পরে ইউএনও মো. মাহমুদ আল হাসান সাংবাদিকদের বলেন, হামলার ঘটনাটি তদন্তে পুলিশের পাশাপাশি সেনাবাহীনির সদস্যরাও কাজ করছে। দ্রম্নতই জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর তালুকদার জানান এ ঘটনায় থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা