মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

গলাচিপা নির্বাহী আদালতের পেশকার আবু জাফর এর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে আদালত বর্জন ঘোষনা

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. আবু জাফরের বিরুদ্ধে ভয়াবহ ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও আইনজীবীদের প্রতি অমানবিক আচরণের অভিযোগ উঠেছে।

এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে গলাচিপা উপজেলা আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আবু জাফর গত পাঁচ বছর ধরে গলাচিপা উপজেলা নির্বাহী আদালতে দায়িত্ব পালন করছেন। আরও জানা যায়, তিনি এমএলএসএস পদ থেকে অবৈধভাবে প্রভাব খাটিয়ে পেশকার পদে উন্নীত হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা অনিয়মের মাধ্যমে আদালতকে ব্যক্তিগত আয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। এমনকি তিনি একজন সাধারন পরিবারের হয়েও এ চাকুরির পর পটুয়াখালী বাঁধ ঘাট এলাকায় পাঁচতলা একটি ভবন নির্মান করে বলে জানা যায়।

মামলার তারিখ পরিবর্তন, রায় প্রভাবিত করা, পক্ষভুক্তদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি, মামলার নকল কপি ও সই-মহর কপি দিতে অতিরিক্ত টাকা আদায়সহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে। আইনজীবী ছাড়া নিজেই মামলা পরিচালনা এবং বিচারকের বরাত দিয়ে টাকা দাবি করাও তার নিয়মিত অনিয়মের অংশ বলে জানা যায়।

আইনজীবী প্রতিনিধি অ্যাডভোকেট মো. মোকলেছুর রহমান, এপিপি অ্যাডভোকেট গাজী আল-আমিন, সিনিয়র অ্যাডভোকেট দেলোয়ার হোসেনসহ একাধিক আইনজীবী ও আইনজীবী সহকারীরা জানান, আবু জাফরের অফিস যেন একপ্রকার ঘুষের ব্যাংক শাখায় পরিণত হয়েছে। প্রতিটি কাজে অতিরিক্ত টাকা না দিলে তিনি নথি আটকে রাখেন এবং ভুক্তভোগীদের হয়রানি করেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে তিনি তার বোনের ছেলেকে আদালতের কাজে তার সাথে বসিয়ে রেখেছেন।

৮ সেপ্টেম্বর সোমবার আদালত শুরুর আগে আইনজীবীরা তার কক্ষে গিয়ে নথি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষা ব্যবহার করেন। শুধু তাই নয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে একজন আইনজীবীকে বলেন, “টুপি নামিয়ে কথা বলুন।” এতে উপস্থিত আইনজীবীরা চরম ক্ষুব্ধ হয়ে আদালত বর্জনের ঘোষণা দেন।

এ ঘটনায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান আইনজীবীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে অভিযোগ শোনার পর তিনি আবু জাফরের বোনের ছেলে রাসেলকে জিজ্ঞাসাবাদ করেন এবং অনুমতি ছাড়া অফিসে কাজ করায় তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেন। একই সঙ্গে পেশকার আবু জাফরের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, আবু জাফরকে শুধু বদলি করলেই সমস্যার সমাধান হবে না। কারণ, তিনি যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি চালিয়ে যাবেন। তাই তারা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা