শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

গলাচিপা উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ ঘোষণা: শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি শনিবার (২০ সেপ্টেম্বর) এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে দলের নেতা-কর্মীদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামী সংগঠন। দলের প্রতিটি কর্মীকে জনগণের কাছে গ্রহণযোগ্য এবং আস্থাভাজন হতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, অনেক নেতা-কর্মী সংগঠনের শক্তি ও প্রভাব ব্যবহার করে সালিশ পক্ষপাত দুষ্ট মধ্যস্ততাকারী, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের আস্থা হারানোর কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এ কারণে বিজ্ঞপ্তিতে কঠোরভাবে জানানো হয়—উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা বা কর্মী যেন এসব অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না থাকে। দলের ভাবমূর্তি নষ্টকারী কাউকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। যদি কেউ এ ধরনের কার্যকলাপে জড়িত থাকে তবে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী হিসেবে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএনপির সকল স্তরের কর্মীদের প্রধান দায়িত্ব হলো জনগণের অধিকার রক্ষা করা, গণমানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা। জনগণের পাশে থেকে দুঃখ-কষ্ট ভাগাভাগি করা এবং মানবিক আচরণ প্রদর্শনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা। কারণ, বিএনপি জনগণের শক্তির ওপর ভিত্তি করেই টিকে আছে।

এ বিষয়ে স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই উপজেলা বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, দলের ভেতরে এ ধরনের সিদ্ধান্ত আরও অনেক আগে নেওয়া উচিত ছিল। তাহলে সালিশসহ
নেতিবাচক কাজগুলো এভাবে বিস্তার লাভ করত না। তাদের মতে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিএনপি আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং জনবান্ধব রাজনৈতিক শক্তিতে পরিণত হবে।

গলাচিপা উপজেলা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত প্রতিটি স্তরের নেতা-কর্মীকে এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা