সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

গলাচিপায় স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ ও ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবস দুটি যথাযথভাবে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, ২৫ মার্চ রাতে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও এতিমখানার এতিমদের জন্য উন্নত খাবারের ব্যবস্থাও করা হবে। বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

সভায় আরও জানানো হয়, বর্তমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় রেখে এ বছর সরকারী ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা এবং বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। তিনি সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে কর্মসূচিগুলো সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবস দুটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে সভায় কয়েকটি উপ-কমিটিও গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা