মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইকুরিয়া বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি রাজবাড়ীতে ৫৬ টাকায় পুলিশের চাকুরী। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল  বন্ধের দাবিতে সড়ক ভবন ঘেরাও ও সেতু অবরোধ। ঝিনাইদহের বিষয়খালী বাজারে ঘোষ সুইট হোটেলে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান খান ইসমাইল হোসেন খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব নির্বাচিত ঢাকাকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ। সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে নিহত রাজশাহীতে বাস চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রীরা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আমখোলা ইউনিয়নের বাঁশ বুনিয়া গ্রামে লাউগাছের চারা খাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগী মো. আলমগীর মাদবর (৪৫) পিতা আফছের মাদবর, অভিযোগে তিনি জানান, সম্প্রতি অন্য একজনের জমিতে লাউ গাছের চারা রোপণ করেন। একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে সাইদুলের গরু সেই চারাগুলো খেয়ে ফেলায় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আলমগীর মুদিরহাট থেকে ফেরার পথে হারুন মাঝির বাড়ির সামনে পৌঁছালে সাইদুল ও তার ভাই সলেমান তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে হামলা চালায়। হামলা থেকে বাঁচতে আলমগীর হারুন মাঝির ঘরে আশ্রয় নিলেও সন্ত্রাসীরা সেখানেও ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে আলমগীরের মাথা, পিঠ, ছিঁনা ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তার ডান পাশের একটি পাঁজরের হাড় ভেঙে যায়।
হামলার সময় হারুন মাঝির স্ত্রী ভুক্তভোগীকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও মারধরের শিকার হতে হয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। আলমগীরের দাবি, তার সঙ্গে থাকা নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় সাইদুল। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গলাচিপা থানার এসআই আব্দুল হাকিম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাই। অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, একটি লাউগাছের চারা নিয়ে শুরু হওয়া এ বিরোধ এতটা ভয়ঙ্কর রূপ নেবে তা কেউ কল্পনাও করেনি। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা