বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

গলাচিপায় মাদ্রাসা ছাত্রী জান্নাতুলের রহস্যজনক মৃত্যু, শিক্ষক মাসুদ গ্রেফতার

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় এক হাফেজিয়া মাদ্রাসার অল্পবয়সী ছাত্রী জান্নাতুলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমানকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। দীর্ঘ তদন্ত ও ময়না তদন্তের প্রতিবেদনে অনিয়মের আলামত মিললে অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলার গোলখালী ইউনিয়নের মো. সোহরাব প্যাদার ছেলে মাসুদুর রহমান (২৪) স্থানীয়ভাবে “নূরে মদিনা হাফেজিয়া মহিলা মাদ্রাসা” নামে একটি ছোট টিনসেট ভবনে মাদ্রাসা পরিচালনা করতেন। সেখানে তিনি ও তার স্ত্রী মোসা. জান্নাতুল ফেরদৌস মেয়েদের ধর্মীয় শিক্ষা দিতেন এবং ছাত্রীরা ওই বাসাতেই অবস্থান করত।

গত বছরের ২১ জুলাই রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের আলী আকবরের কন্যা জান্নাতুল (৮) ওই মাদ্রাসায় ভর্তি হয়। কিন্তু চলতি বছরের ২১ জুন রাতে হঠাৎ তার মৃত্যু ঘটে। পরদিন সকালে জান্নাতুলের পিতার কাছে ফোন করে জানানো হয়, তার মেয়ে অসুস্থ। পরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।

প্রথমদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করে, শিশুটির মৃত্যু স্বাভাবিক বা বিষাক্ত সাপের কামড়ে হয়ে থাকতে পারে। তবে জান্নাতুলের পরিবার বিষয়টিকে সন্দেহজনক মনে করে আইনি ব্যবস্থা নেয়। তারা পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে ময়না তদন্তের রিপোর্টে অসংগতির বিষয় উঠে আসে। এর ভিত্তিতে গত ২৩ অক্টোবর গলাচিপা থানা পুলিশ গোলখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে শিক্ষক মাসুদুর রহমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, “ময়না তদন্ত প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর মাসুদকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।”

এই ঘটনায় পুরো গলাচিপা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সম্পন্ন করে শিশুটির মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা