বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

গলাচিপায় বিএনপি নেতা এ্যাড. খোকন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাসান মামুন

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মো. মোকলেছুর রহমান খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গলাচিপা-দশমিনা সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী হাসান মামুন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের সময় গলাচিপা পৌরসভার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা ও অসংখ্য আত্মীয়স্বজনসহ রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। তার মৃত্যুতে গলাচিপা উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আইনজীবী সমাজ পর্যন্ত সর্বত্রই শোকের আবহ বিরাজ করছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা বলছেন, তিনি ছিলেন একজন ন্যায়ের পক্ষে লড়াই করা সাহসী, সৎ ও নিবেদিতপ্রাণ মানুষ।

শোকবার্তায় হাসান মামুন বলেন, “এ্যাডভোকেট খোকন ভাইয়ের মৃত্যুতে আমরা একজন আদর্শবান নেতা ও ন্যায়ের সৈনিককে হারালাম। তার এই অকাল মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবে না। তিনি দলের দুঃসময়ে রাজপথে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, দলের আদর্শ ও কর্মীদের পাশে থেকেছেন। আইন অঙ্গনে তার সততা, নিষ্ঠা ও দক্ষতা ছিল অনুকরণীয়।”
তিনি আরও বলেন, “খোকন ভাই কেবল রাজনীতির মানুষ ছিলেন না, ছিলেন মানবতার প্রতীক। মানুষের প্রতি তার ভালোবাসা ও সহমর্মিতা আজও আমাদের চোখে জল এনে দেয়। তার মতো নিবেদিত মানুষকে হারানো আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

তার মৃত্যুতে গলাচিপা উপজেলা বিএনপি, আইনজীবী সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোক নেমে এসেছে। অনেকেই জানান, তিনি ছিলেন এমন এক মানুষ যিনি সবাইকে আপন করে নিতে পারতেন। তার প্রস্থান গলাচিপার রাজনৈতিক ও সামাজিক জীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। গলাচিপা এখন শোকাভিভূত। সর্বস্তরের মানুষ মরহুম এ্যাডভোকেট মোকলেছুর রহমান খোকনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।