সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

গলাচিপায় নদী ভাঙনে সড়ক বিলীন হওয়ার শঙ্কায় মানববন্ধন

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মুসুরি কাঠি গ্রামের ভেরী বাঁধ সংলগ্ন পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রায় দুই বছর আগে ভাঙন শুরু হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না নেওয়ায় আজ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমখোলা বাজারের দক্ষিণ পাশ দিয়ে প্রায় এক চতুর্থাংশ কিলোমিটার রাস্তার অর্ধেক অংশ ইতোমধ্যে নদীতে ধসে পড়েছে। ফলে বাস, ট্রাকসহ সকল যানবাহন চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি।

গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা থেকে পটুয়াখালী জেলা সদরে যাওয়ার একমাত্র এই সড়ক যেকোনো সময় সম্পূর্ণ ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

জনমনে আতঙ্ক
নদীপাড়ে বসবাসরত মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক। বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়া বা ঘূর্ণিঝড় দেখা দিলে পুরো রাস্তাটি ভেঙে গেলে ফসলি জমি, মানুষের বসতি ও গবাদি পশু মারাত্মক ক্ষতির মুখে পড়বে। ভাঙনের কারণে দিন দিন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

অভিযোগ ও প্রশ্ন
স্থানীয়রা অভিযোগ করে বলছে, ভাঙন রোধে আগে গাইড ওয়াল নির্মাণ করা হলেও তা কোনো কাজে আসছে না। কারণ নদীর তলদেশ সরে গেলে কেবল উপরের গাইড ওয়াল দিয়ে ভাঙন ঠেকানো সম্ভব নয়। ভুল পরিকল্পনার কারণে সরকারের কোটি কোটি টাকা পানিতে ভেসে যাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। জনমনে প্রশ্ন উঠেছে—বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই কেন এমন প্রকল্প হাতে নেওয়া হলো?

মানববন্ধন ও দাবি
ভাঙনের তীব্রতায় ক্ষুব্ধ হয়ে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আমখোলা ইউনিয়নের শত শত সাধারণ মানুষ মানববন্ধন করেছেন। তাদের দাবি, দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, অন্যথায় পুরো সড়ক বিলীন হয়ে গেলে গলাচিপা ও রাঙ্গাবালীর হাজারো মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

জরুরি উদ্যোগ প্রয়োজন
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া ভাঙন প্রতিরোধ সম্ভব নয়। স্থানীয়দেরও দাবি—এ ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্ত করে কার্যকর ও টেকসই প্রকল্প হাতে নেওয়া উচিত। নইলে শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতিসহ সব খাতের ওপর এর বিরূপ প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা