শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

গলাচিপায় জব্দকৃত ২ হাজার লিটার ডিজেল নিলামে বিক্রি

​খন্দকার জলিল, জেলা প্রধান পটুয়াখালী। পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে পরিবহনের সময় জব্দ করা ১০ ব্যারেল (২ হাজার লিটার) ডিজেল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকালে গলাচিপা থানা চত্বরে এই নিলাম অনুষ্ঠিত হয়। ভ্যাটসহ মোট ১ লক্ষ ১৭ হাজার ৩০০ টাকায় ডিজেলগুলো কিনে নেন স্থানীয় এক ব্যবসায়ী। ​ঘটনার সূত্রপাত গত রবিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম খেয়াঘাট সংলগ্ন ট্রলার ঘাটে অভিযান চালায়। এতে এমবি দুই বোন ট্রলার থেকে ৮ ব্যারেল এবং প্রিন্স অব চর বেষ্টিন নামক ট্রলার থেকে ২ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। দুই বোন নামক ট্রলারের মাঝি ছিলেন গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালাম চৌকিদারের ছেলে সাইদুল ইসলাম (৩৩) এবং প্রিন্স অব চর বেষ্টিন নামক ট্রলারের মালিক রাংগাবালী উপজেলার চর বেষ্টিন গ্রামের মৃত মোসলেম হাওলাদার এর ছেলে মো. জাকির হোসেন (৫২) ​ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা যাচাই করেন গলাচিপা আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন। মালিকপক্ষ ডিজেল ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মোট ১০ ব্যারেল ডিজেল জব্দ করার নির্দেশ দেন তিনি। ​বুধবার (১ এপ্রিল) বিকালে থানা প্রাঙ্গণে প্রকাশ্যে ডাক শুরু হলে মোট ৫ জন দরদাতা এতে অংশগ্রহণ করেন। তীব্র প্রতিযোগিতার পর সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকার বাসিন্দা ও খন্দকার এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী হাফিজ আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও সাংবাদিক বৃন্দ। ​গলাচিপা থানা সূত্রে জানানো হয়েছে, সরকারি বিধি মোতাবেক স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা