রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

গলাচিপায় উন্নয়নের নতুন দিগন্ত: রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

খন্দকার জলিল জেলা প্রধান, পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বহুল প্রতীক্ষিত রাবনাবাদ সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়ক (জেড-৮৮০৬)-এর ৭০তম কিলোমিটারে রাবনাবাদ নদীর ওপর নির্মিতব্য এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মঙ্গলবার (১৭ মার্চ) সকালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান। সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, একটি নির্বাচিত সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা। তিনি আশা প্রকাশ করেন, রাবনাবাদ সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তিনি আরও জানান, গলাচিপা অঞ্চলে সড়ক ও সেতু অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণের উত্থাপিত দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর সুপারিশ পেলে এসব উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক তার বক্তব্যে বলেন, গত এক বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়েছে। তিনি সেতু সংলগ্ন সড়কটি ছয় লেনে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি বদনাতলী-চরকাজল এবং বোয়ালিয়া-কোড়ালিয়া নৌপথে জনদুর্ভোগ কমাতে সি-ট্রাক চালুর সম্ভাবনার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। জানা গেছে, রাবনাবাদ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৪ লক্ষ ৮২ হাজার টাকা এবং আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গতি সঞ্চার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা