শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোটসহ দুইজন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার টেকনাফ থানাধীন শ্যামলাপুর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় মাছ ধরার কাজে নিয়োজিত একটি ফিশিং বোট ডাকাতদের কবলে পড়ে। এ সময় ডাকাতরা বোটটি দখলে নিয়ে জেলেদের জিম্মি করে রাখে।

পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বিষয়টি নিশ্চিত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একইদিন রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী থেকে যৌথভাবে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ডাকাতদের কবল থেকে ফিশিং বোটসহ দুইজন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ফিশিং বোটসহ জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা