সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌
স্টাফ রিপোর্টার:-

গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আজ ২৫ মার্চ ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় ডিসি সাহিত্য মঞ্চ, চুয়াডাঙ্গায় এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পরিচালিত নৃশংস গণহত্যার ইতিহাস তুলে ধরেন। বক্তারা বলেন, সে রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে গুলি চালিয়ে, নির্যাতন ও লুটপাট চালিয়ে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে এবং বিভিন্ন স্থানে গণকবর প্রদান করে।বক্তারা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন বধ্যভূমি যেমন— সদর হাসপাতাল বধ্যভূমি, আলমডাঙ্গা বধ্যভূমি, মাথাভাঙ্গা নদীর তীরবর্তী গণকবর, বাবলাবাগান বধ্যভূমি, নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় বধ্যভূমি, জগন্নাথপুর, হাটবোয়ালিয়া, দশমাইল, শরৎগঞ্জ ও ডিঙ্গোদহ বধ্যভূমির করুণ ইতিহাস তুলে ধরেন। স্বাধীনতার পর এসব এলাকার আশপাশে অসংখ্য লাশ, হাড়গোড় ও নির্যাতনের চিহ্ন পাওয়া যায়, যা গণহত্যার নির্মমতার সাক্ষ্য বহন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা জনাব মোহাম্মদ কামাল হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা-১। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ, সিভিল সার্জন, চুয়াডাঙ্গা; প্রফেসর সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, সরকারি কলেজ, চুয়াডাঙ্গা; জনাব আবেছ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা সহকমান্ডার ও চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদ; জনাব শরিফুজ্জামান, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, চুয়াডাঙ্গা সহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।অনুষ্ঠান শেষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা