মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জীবননগরে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬। মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার ঘোড়াঘাটে কেজি স্কুলের পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা এক মাসের বিনাশ্রম কারাদন্ড। ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২০২৬–২৭ সেশনের কমিটি গঠনে পরামর্শ ও বাস্তবতা শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন । নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‎দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপিত জকিগঞ্জে আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সুবিদপুর কল্যাণ সমিতি – চট্টগ্রাম শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন শরীয়তপুরের জাজিরায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক শরীয়তপুর প্রতিনিধি: গাইবান্ধা জেলানাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত লালমোহনে অনৈতিক কাজ করতে গিয়ে হোসেন চৌকিদার কট। জেলা সমবায় কর্মকর্তা দুর্নীতির দায়ে বদলি – চেয়ার ছাড়তে নারাজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন সংশ্লিষ্টদের সাথে জিএমপির মতবিনিময় সভা। মাটি কাটার অপরাধে মহেশচাঁদা গ্রামের বাসিন্দাকে ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১ লক্ষ্য টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক লালমোহনে জ্বালানি তেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা।

গণঅভ্যুত্থানে অংশ নেয়া নতুন দলগুলো নিয়ে জোট হবে: এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

মোঃ পারভেজ ঝিনাইদহ

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া নতুন রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জোট হতে পারে। তিনি বলেন, নতুন দলগুলো নিয়ে জোট গড়ার বিষয়ে আলাপ আলোচনা এগিয়েছে। এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা আশা করছি শিগগির এ বিষয়টি পরিষ্কার ভাবে প্রকাশিত হবে। তিনি আজ ঝিনাইদহ শহরের একটি মিলনায়তনে জেলা এবি পার্টি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্ট মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা এবিপার্টি আয়োজিত সভায় জেলার গণমাধ্যমকর্মী ও এবিপার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা এবিপার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিয়ম সভার সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবপার্টির সদস্য সচিব ও ঝিানাইদহ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী হাদিউজ্জামান খোকন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল সাহা, এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, এবিপার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইয়ামিনুর রহমান, ঝিনাইদহ-১ আসনে এবি পার্টির প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান, ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী মুফতি মুজাহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর ওপর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নির্যাতন চালানো হয়েছে। আমাদের অফিসে আক্রমণ করা হয়েছে। নেতাকর্মীদের কারাগারে নেয়া হয়েছে। আমাদের অনেকেই জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ছিল।

জনগণ ও গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত উল্লেখ করে তিনি বলেন, ৯০ এ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহিদ ডা. মিলন, নূর হোসেন জীবন দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানে দেশের জনগণ স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়ে আবারও নতুন বাংলাদেশ বিনির্মানের পথ সুগম করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্খা তা এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের ওপর জনগণের যে প্রত্যাশা ছিল তা নানা ধরণের বিশৃঙ্খলার কারণে আজ হুমকির মুখে।

মজিবুর রহমান মঞ্জু বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে বলেন, হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। দেশের অর্থ লুটপাট করে কানাডা, মালয়েশিয়ায় বেগম পাড়া বানানো হয়েছে। গুম-খুনের এক ভয়াল রাষ্ট্র কায়েম করেছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার। যে কারণে আজ আওয়ামী লীগ ও শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। জনগণ আর তাদের চায় না।

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা দেখছি, এই অন্তর্বর্তীকালীন সরকার তিনটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। বর্তমানের বড় দুটি দল ও একটি অনিবন্ধিত দল এই সরকারের সুবিধা ভোগ করছে। এই তিনটি দলের বিশৃঙ্খলার কারণে আজ দুর্নীতি, দখলবাণিজ্য, পদায়ন ও বদলি বাণিজ্য এখনো বন্ধ হয়নি। আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্খার বাস্তবায়ন হিসেবে আজও রাষ্ট্রীয় কাঠামোতে প্রাতিষ্ঠানিক ভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারিনি। এভাবে যদি চলতে থাকে, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা, তা নিয়ে আমরা শঙ্কিত।

পরে মতবিনিয়ময় সভায় ঝিনাইদহ জেলার তিনটি নির্বাচনী আসনে এবিপার্টির দলীয় তিন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ফেসবুকে আমরা

মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।