শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি, সেবী ও ওয়ারেন্টভুক্তসহ ১৯ জন গ্রেফতার

নাজিম আল হাসান রাঙ্গামাটি

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, আসামবস্তিসহ রাঙ্গামাটি শহরের বিভিন্ন মাদক স্পটে পরিচালিত হয়। এ সময় মাদক কারবারি, মাদক সেবী এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য মোঃ জসিম (৩৫), মোঃ রিদোয়ান (২৯), মোঃ শহিদুল ইসলাম (৩৮), বাপ্পি বড়ুয়া (৩২), প্রিয়তোষ দাস (৪০), মোঃ ইমরান (১৮), আব্দুল মান্নান (১৭), পারভেজ মোশারফ (২৩), মোঃ নাজমুল হুদা (২০), রায়হান (২২), নরায়ন মজুমদার (৪৮), শাহ পরান (২৫), শিফাত উদ্দিন সয়ন (২৫), নয়ন চৌধুরী (৩০), অশেষ চন্দ্র ঘটক (২৪), আকাশ দেব (২৫), প্রতীম দেব (২২), নিলয় দেব নাথ (২১) এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শাহিন (২৬)। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দীন বলেন,মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। রাঙ্গামাটি শহরকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন,জনগণের সহযোগিতা পেলে মাদকের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা