রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ফলের দোকানে ৩ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ

: ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় তিন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন— মোঃ সুজন (২ হাজার টাকা), মোঃ অপু (২ হাজার টাকা) এবং মোঃ রিপন (২ হাজার টাকা)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযানকালে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ, মূল্য তালিকা নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা