রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

কালীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে নলডাঙ্গা সরকারি ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মওলানা আবু তালিব।
এ সময়ে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রেখে যাওয়ার পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। জুলাই সদন বাস্তবায়ন করে আগামী ফেব্রয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী তুলে ধরেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী অব্যাহত থাকবে বলে সমাবেশ থেকে ঘোষনা দেওয়া হয়।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্যার সভাপতিত্বে এ সময়ে আরো উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমান, সহ-সেক্রেটারি শরিফুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক মতিয়ার রহমান, শিবিরের থানা শাখার সভাপতি ঈশা খাঁ সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা