রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

কালীগঞ্জে রেলের পাত ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কা

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আগ মুন্দিয়া হাঙ্গার ফ্রি ওয়ার্ডের পাশের রেলপথে রেলের পাত (রেললাইন) ভেঙে গেছে। এতে যে কোনো সময় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগ মুন্দিয়া এলাকার হাঙ্গার ফ্রি ওয়ার্ড সংলগ্ন স্থানে রেলের পাত ভেঙে গিয়ে লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রেলের পাতের নিচের অংশে ফাঁটল ও বিচ্যুতি দেখা দিয়েছে, ফলে ট্রেন চলাচলের জন্য মারাত্মক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই রেলপথ দিয়ে প্রতিদিন যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে।
এলাকাবাসী জানান, ভাঙা রেলের পাত দ্রুত মেরামত না করা হলে ট্রেন লাইনচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে স্থানীয়রা নিজেদের উদ্যোগে সতর্কতার জন্য আশপাশে সংকেত দেওয়ার চেষ্টা করছেন। তবে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন তারা।
স্থানীয়দের দাবি, দ্রুত রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাস্থল পরিদর্শন করে রেলের পাত মেরামত ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা