শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

কালীগঞ্জে বিএনপি নেতা সাইফুল ইসলাম প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক যুবদল নেতাকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাখালগাছি ইউনিয়নের ৮নং এনায়েতপুর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে অভিযুক্ত ব্যক্তি গোপনে এক প্রবাসীর বাড়িতে প্রবেশ করলে গ্রামবাসীর সন্দেহ হয়। তারা বাড়ির দরজায় বাইরে থেকে ছিটকিনি (লক) লাগিয়ে দেন, এবং কিছুক্ষণ পর ভেতরে ঢুকে তাকে হাতে-নাতে আটক করেন।
ঘটনার সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে কিছুটা মারধরও করে বলে জানা গেছে। আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৮)।
তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিএনপি নেতা মো. আজিবর মাস্টারের বড় ছেলে এবং দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি শাহারিয়ার আলম সোহাগের বড় ভাই। সাইফুল ইসলাম পেশায় একজন গ্রাম্য ডাক্তার। স্থানীয়দের দাবি, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রেখে আসছিলেন। এর আগেও তাকে একাধিকবার ওই বাড়ির আশেপাশে দেখা গেছে বলে গ্রামবাসীর অভিযোগ। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি সাইফুল ইসলামের পিতা মো. আজিবর মাস্টারকে জানালে তিনি ছেলের কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করেন এবং উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে তাকে বাড়িতে নিয়ে যান। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তের পরিবার রাজনৈতিক ও সাংবাদিকতার সঙ্গে জড়িত থাকায় ঘটনাটি কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি। ফলে এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।” প্রবাসীর স্ত্রীকে নিয়ে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে স্থানীয়দের হাতে আটক যুবদল নেতা বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছেন। ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা