মোঃ শাকিল রেজা, খুলনা বিভাগীয় প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদা পাড়ার ঐতিহ্যবাহী কাসেমুল উলুম কওমি মাদ্রাসা থেকে পবিত্র কোরআনুল কারিমের সম্পূর্ণ হেফজ সম্পন্ন করে সম্মাননা হিসেবে পাগড়ি পরিধান করেছে মোঃ সিয়াম রেজা। সে মোঃ সেলিম রেজার ছেলে। পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করার এই গৌরবময় অর্জনে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তার এই সাফল্যে পরিবারের সদস্যরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। পরিবারের পক্ষ থেকে মোঃ সিয়াম রেজার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করা হয়েছে। পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, তিনি যেন সিয়াম রেজাকে পবিত্র কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার, কোরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করার এবং সেই শিক্ষা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। পবিত্র কোরআনের হাফেজ হিসেবে সিয়াম রেজা যেন ভবিষ্যতেও দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে পারে—এটাই পরিবারের প্রত্যাশা।